ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৫ পিএম


ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে এ তথ্য। খবর জিও নিউজের।

নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা দেওয়া হবে। 

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, হোটেল–রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি–ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একইসঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেন। তবে, শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে।

অন্যদিকে, অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানায়, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission